| কবিতা | শেষ বিকালে দেখা |
| কবি | অভিজিৎ হালদার |
| কাব্যগ্রন্থ | কাগজের নৌকা |
| সময় | ২৬শে অক্টোবর ২০২১ |
| লিখার স্থান | মোবারকপুর ,ফতেপুর ,নদীয়া জেলা ,পশ্চিমবঙ্গ ,ভারতবর্ষ |
| কবিতার বিষয় | প্রেম |
একদিন শেষ বিকালে
দেখা হয়েছিল তার সাথে,
কথা হয়নি এ যেন শান্ত নীরবতা
তবুও আমি ভালোবাসা দিতে জানি
ভালোবাসা নাই বা পেলাম
তাতে কোনো দুঃখ নেই আমায়।
গোলাপের পাপড়ি নীরবে ঝরে পড়ে
আজীবন আমি মাটিকে ভালোবাসি
বলে; এই পৃথিবীর মৃত পাহাড়
উঠেছে আবার দাঁড়িয়ে মাথা উঁচু করে-
যদি তাকে একবার জানতাম
আবার যদি তাকেই ভালোবাসতাম।।