| কবিতা | পৃথিবীর চোখ |
| কবি | অভিজিৎ হালদার |
| কাব্যগ্রন্থ | কাগজের নৌকা |
| সময় | ১১ই অক্টোবর ২০২১ |
| লিখার স্থান | মোবারকপুর ,ফতেপুর ,নদীয়া জেলা ,পশ্চিমবঙ্গ , ভারতবর্ষ |
| কবিতার বিষয় | সমসাময়িক |
কাছে দূরে কেবলি মানব,স্বপ্ন;
হৃদয় গহ্বরে চেতনার শব্দ
শহর,নগর, বন্দর অবসাদ
মানুষ সর্বদা গ্লানির দাস,
মরুভূমিতে ঠেকে গেছে জীবন
মৃত্যু,জন্ম, ক্ষয় ,প্রেম
তবু মুখোশ ছিল মানুষের মুখে
এ পৃথিবীর চোখ ব্যতিক্রমের দিকে।
কঠিন এ-সব শূন্যতা
বাস্তবের রেখাজাল মহিমা;
একটি দেশ ব্যর্থ অবিচল
মানবের অসহায়তায়:-
অবশেষে মাটিতে মিশে গেছে চোখ
বুকের উপর শুকনো মনের ঘ্রাণ;
এখনো কি ভাবি?
যে দিনের নিসর্গের হৃদয়ে
পৃথিবীর চোখ নিঃসঙ্গ হয়ে
মানুষে মানুষের ভিড়
শেষ রাতের আদিম কালে।
আর নেই; সে কি কেউ
উল্কার পতনের আলো
বুকে করে আগলে রাখে।।