কবিতা ডাকচিঠি-১০
কবি অভিজিৎ হালদার
কাব্যগ্রন্থ ডাকচিঠি
সময় ১১ই সেপ্টেম্বর ২০২১
লিখার স্থান মোবারকপুর ,ফতেপুর ,নদীয়া জেলা ,পশ্চিমবঙ্গ , ভারতবর্ষ
কবিতার বিষয় প্রেম
1/5 - (1 vote)

অংশ-১০

দূর হতে দূরে পেঁচা পাখি ডাকে
এই পেঁচা পাখি অতীতের মৃত প্রেমিক-
কত প্রেমিকের আত্মার মুক্তি না পেয়ে
পেঁচা পাখি হয়ে গেছে,
ঠিক তারপর অতীতের সমস্ত প্রেমিকারা
আজকের নতুন সভ্যতার কাছে
নক্ষত্রের আলো হয়ে জ্বলে।

একদিন সমস্ত প্রেমিকারা
কালী পূজার উপবাস করে-
অমাবস্যার নিশিরাএ চারিদিকে অন্ধকার জমে;
সমস্ত প্রেমিকেরা তখন অঞ্জলীর মন্ত্রে
প্রাক্তন প্রেমিকদের খোঁজে-
এদিকে সমস্ত পেঁচা পাখি ওত পাতিয়া থাকে
অশ্বন্থের ডালে ডালে, তাঁদের প্রেমিকাদের খোঁজে।

তারপর অশ্বন্থের ডাল হতে
সমস্ত পেঁচা পাখি ডাকে
তখন সমস্ত প্রেমিকারা অঞ্জলী সেরে
বাড়ির দিকে আসে-
ঠিক তখনই প্রেমিকারা ভয়ে মরে:
পেঁচা পাখি তখন তাঁদের প্রেমিকাদের
নাম ধরে ডাকে;
প্রেমিকারা বুঝতে পারে
ঠিক তখনই সমস্ত পেঁচা পাখির মুক্তি ঘটে:-
অতীতের সমস্ত প্রেমিকের।

guest
0 Comments
Newest
Oldest Most Voted