বাংলা কবিতা, মৃত্যুর মিছিল কবিতা, কবি ইমদাদ হাসান ইয়ামিন | কবিতা অঞ্চল
কবিতা মৃত্যুর মিছিল
কবি ইমদাদ হাসান ইয়ামিন
সময় ০৮ এপ্রিল ২০২০,রাত
লিখার স্থান মোহাম্মদপুর,ঢাকা
কবিতার বিষয় সমসাময়িক

তথাস্তু বলিয়া নহে যথাস্থ!
হচ্ছি দিবারাত্রি পরাস্ত,
দিব্যজ্ঞান সব হাঁকিয়াছে শাস্ত্র,
বিপদসীমা হইয়াছে মস্ত!

বলাতে, চলাতে সর্ব বাক্যেই মৃত্যুর হুশিয়ার!
দেব কোন মিথ্যাচার মৃত্যু পারাপার?
তালাবদ্ধ শহরতলি আজ বিরল দিগন্ত,
চাহিয়া দেখিতে পারিবে না চক্ষু থাকিতেই অন্ধ।

মৃত্যুর মিছিল দিবে কি তুমি ছাড়?
কত নিবে আর সন্তান মোর মার!
যতনা-কতনা মমত্ববোধ অবাধে হারিয়াছে সব ক্ষোভ।
ললাট পুড়িয়া হইয়াছে ছাঁই,
বসিয়া বসিয়া মনুষ্যত্ব খাই,
অভাবের তাড়নায় তোমার দুয়ারে মনুষ্যত্ব বিকাই!

পড়িতে ব্যস্ত তুমি মন্ত্র
তাহা বলিব নিতান্তই ছন্দ
হও তুমি আজ শান্ত
মৃত্যুর মিছিলে ধরিত্রী ক্লান্ত

guest
0 Comments
Newest
Oldest Most Voted