| কবিতা | লক্ষ্মী পূজার দিন |
| কবি | বিজন বেপারী |
| সময় | 25-10-2026 |
| উৎসর্গ | ছোট্ট মা লক্ষ্মীকে- |
| কবিতার বিষয় | অন্যান্য, জীবনমুখী, রূপক |
সকাল বেলায় বাবার সঙ্গে
বাজার করতে যাই
তাঁরা বাতি আর চকলেট বোম
কিনতে আমি তো চাই।
কিনতাম আমি দুইটা প্যাকেট
মনে দারুন ফুর্তি
আমরা বানাই কলা বউ আর
কেউবা কেনে মুর্তি।
সন্ধ্যা বেলায় লক্ষ্মী মায়ের
মন্ত্র পাঁচালী পাঠ
দুপুর রাত্র ফানুস ওড়াই
রায়ের বাড়ির মাঠ।
পাড়ায় পাড়ায় পূজার প্রসাদ
বাজছে পূজার ঢাক
ঘুরতে যেতাম সঙ্গী স্বজন
বাউন্ডলের ঝাঁক।
নারকেল নাড়ু খই মুড়ি আখ
খেজুর আপেল লুচি
বেপারী বাড়ির ঢাকের বাদ্যি
সাথে নৃত্য ধুনুচি।
কী দারুন সেই কোজাগরী পূজা
লক্ষ্মী মায়ের পায়
মনের মধ্যে আজো নাড়া দেয়
আনমনে যাই গাঁয়।
বিজন বেপারী
শিক্ষক, কবি ও ছড়াকার
বরিশাল, বাংলাদেশ।
[email protected]
| Language | English |