কবিতা প্রচন্ড ভরাট হোক
কবি তন্ময় সাহা
সময় ২৪/০৬/২০২৬
কবিতার বিষয় অন্যান্য, জীবনমুখী, রূপক
Review This Poem

সুখের সাগরে থৈথৈ ব্যাপারটা নেই, দুঃখের নদীতে ভাটা বলে
কিছু নেই!

নদীই সাগরে মেশে, সাগর নদীতে এলে বেড়ে যায়
লবনাক্ততা–

প্রিয় নিস্তব্ধতা,
আমি সুতীব্র ভাটার জন্য প্রার্থনায় আছি–প্রচন্ড ভরাট হোক
ভাটির দুঃখ নদী!

guest
0 Comments
Newest
Oldest Most Voted