| কবিতা | ইচ্ছে করে |
| কবি | বোরহান রাব্বানী |
| কাব্যগ্রন্থ | নিখোঁজ বিজ্ঞপ্তি |
| সময় | 📌 ইচ্ছে করে বোরহান রাব্বানী তোমার মুখোমুখি বসতে ইচ্ছে করে ইচ্ছে করে জীবনের বিবিধ জটিলতা নিয়ে তোমার সঙ্গে দীর্ঘ সময় আলাপ করি— চা খাই, সিগারেট টানি। নীলাদ্রি লেকের পাড়ে সমস্ত বিকেল শেষে ইচ্ছে করে যাদুকাটা নদীর পাড়ে কাটিয়ে দেই একটা গোটা জীবন, শুনি স্রোতের কল্লোল, হাওয়ার শনশন। বলি, জীবনের বিবিধ আবদার ভাগাভাগি করি চলো সুখ ও দুঃখের কারণ খুঁজি— একসাথে তিরতিরে বয়ে চলা নদীর বিস্তীর্ণ বালুচরে কোনো এক জোছনা রাত্তিরে তোমার সঙ্গে ছুটোছুটি করি, গান গাই, কানামাছি খেলি অবিচল হওয়ার আগে হই কিছুটা বিচল— উন্মাদ ও মাতাল। তোমার মুখোমুখি বসে থাকতে ইচ্ছে করে, তোমার মুখোমুখি বসে থাকতে ইচ্ছে করে অন্ততকাল। ০৬ ফেব্রুয়ারি ২০২৫ |
| লিখার স্থান | চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় |
| কবিতার বিষয় | প্রেম, রূপক |
তোমার মুখোমুখি বসতে ইচ্ছে করে
ইচ্ছে করে জীবনের বিবিধ জটিলতা নিয়ে তোমার সঙ্গে দীর্ঘ সময় আলাপ করি—
চা খাই, সিগারেট টানি।
নীলাদ্রি লেকের পাড়ে সমস্ত বিকেল শেষে
ইচ্ছে করে যাদুকাটা নদীর পাড়ে কাটিয়ে দেই একটা গোটা জীবন,
শুনি স্রোতের কল্লোল,
হাওয়ার শনশন।
বলি, জীবনের বিবিধ আবদার ভাগাভাগি করি চলো
সুখ ও দুঃখের কারণ খুঁজি— একসাথে
তিরতিরে বয়ে চলা নদীর বিস্তীর্ণ বালুচরে
কোনো এক জোছনা রাত্তিরে
তোমার সঙ্গে ছুটোছুটি করি,
গান গাই,
কানামাছি খেলি
অবিচল হওয়ার আগে হই কিছুটা বিচল—
উন্মাদ ও মাতাল।
তোমার মুখোমুখি বসে থাকতে ইচ্ছে করে,
তোমার মুখোমুখি বসে থাকতে ইচ্ছে করে অন্ততকাল।