কবিতা মোনাজাত
কবি অনিরুদ্ধ রনি
কবিতার বিষয় আশা, প্রেম
Review This Poem

এই আমার লাগি যদি করো মোনাজাত,
প্রিয় নামে আমায় ডেকো নিরালায় রাত।
চাঁদের পানে চেয়ে যখন ভিজবে দু’চোখ,
তারার ভিড়ে খুঁজে নিও আমারই শোক।

আকাশ জুড়ে যে নীরবতা ভাসে,
সেখানে লুকানো আমার ডাক তোমার তরে।
হয়তো ছুঁতে পারবে না হাত বাড়ালেও—
মন ছুঁয়ে রইবো তোমারই অন্তরালে।

পরজনমে যদি লিখে রাখে বিধাতা,
তুমি হইও আমার রাধা।
আমি হবো তোমার অচেনা সুর,
নিঃশব্দ রাতে বাজিব ভরপুর।

চাওয়া-পাওয়া সব জানেন অন্তর্যামী,
তবু তুমি-ই আমার সবচেয়ে দামি।
জনমে জনমে যদি ডাকে এই প্রাণ—
তোমার নামেই হোক তার অবসান।
শেষ নিশ্বাসে একটাই প্রার্থনা—
তোমার নামেই হোক আমার ঠিকানা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted