| কবিতা | উল্টোরথ |
| কবি | আতাউল হাকিম আরিফ |
| সময় | জানুয়ারি ২০২১ |
| লিখার স্থান | সীতাকুণ্ড |
| কবিতার বিষয় | রূপক |
উল্টোরথ
আতাউল হাকিম আরিফ
মধ্যরাতে হঠাৎ গুঞ্জন, শার্টের বোতাম খোলা যুবকের বিষন্ন চোখ
অতপর; যুবকটিকে নিয়ে নানাবিধ জল্পনা,কল্পনা!
এই শহরেও আজ নেমে এসেছে ক্ষ্যাপাটে অন্ধকার!
কোথাও যেনো উল্টোরথে হাঁটছে একদল ঘাতক!
সেইসাথে হাঁটছে একখানা ট্রাউজার এবং রক্ষাকবচবিহীন কতিপয় শুদ্ধ পুরুষ।