কবিতা নিষ্পাপ হাসি
কবি মোঃ রুহুল আমিন
সময় তারিখ -২৬-০৬-২০২৪
লিখার স্থান চট্টগ্রাম
কবিতার বিষয় আশা, জীবনমুখী, প্রকৃতি, বিরহ, রূপক

শিশুর মুখে দেখলে হাসি
মনটা ভরে যায়,
হাসির মাঝে অবুঝ শিশু
বলতে কিছু চায়।

শিশুর ভাষা বুঝতে পারে
মা- জননী তাই,
শিশুর মুখে ফুলের হাসি
খুশির সীমা নাই।

আদর পেয়ে দিনে দিনেই
কোমলমতি হয়,
তাই না দেখে মায়ের মনে
অনেক খুশি রয়।

শিশুর নিয়ে মায়ের ভাবা
হয় না কভু শেষ,
আজকে শিশু আগামীদিনে
গড়বে সেতো দেশ,

মায়ের কোলে উঠছে বেড়ে
সেই শিশুটি আজ,
সবার মাঝে বেজায় খুশি
পরে মাথায় তাজ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted