| কবিতা | রাজার নাকি হল অসুখ |
| কবি | আজিজুল হক |
| উৎসর্গ | দেশ প্রেমিকদের |
| লিখার স্থান | কোচবিহার, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ |
| কবিতার বিষয় | আশা, জীবনমুখী, প্রতিবাদ, প্রেম, ভারতবর্ষ, রাজনৈতিক, রূপক, সমসাময়িক, স্বাধীনতা |
এসো, শোন কানে কানে বলি,
রাজার নাকি হয়েছে অসুখ,
দিন রাত গায়ে দিয়ে নাকি
ভণ্ডামির নামাবলী!
এমন রাজা পাবে নাকো কোথাও
চায়ের দোকানে কাপ ধুয়ে বেচে
সিংহাসনের পিছু পিছু
অহরহ: ধায়!
রাজার নাকি হঠাৎ হয়েছে অসুখ
ভিখারির বেশে সাজতে বিশ্ব নায়ক
কি মজা, তাই রাজা কিনে নিল
যতসব সভাসদদের টাকা দিয়ে
কিংবা দেখিয়ে ভয়।
কত চোর এপাশ ছেড়ে
ওপাশে গিয়ে হলো মহৎ দেশপ্রেমী
ওপাশ থেকে এপাশে এলেই
রাজা দেখান যত গুন্ডামি।
এমন রাজা, সেও নাকি ভিখারী বটে!
দেশ বেচে, বেচে আমাদের রাম!
রাজার হয় যখন বিধি বাম!
ছুটছে রাজা দেশ জুড়ে সিংহাসনের প্রার্থনায়,
বোকা ভাবে মানুষেরে,
তাই, যাহা আসে,মুখে তাহাই কয়।
ভিখারী আজ ভিখারী বটে!
লুটিবার লাগি ভগবানের নামে
শিল্পপতিদের পা চাটে।
এমন ভিখারী যদি রাজা হয় দেশে
ধর্মের নামে এরা নিজেদের
মা আর মাতৃভূমিকেও দেবে বেচে
নিজেদের যখন থাকে কোন উপায়,
দেশের মাঝে জাতপাতের বিভাজন রেখা
এরা টেনে দেয়।
ভন্ড রাজা আমাদের,
ভণ্ডামির নেই শেষ
মরলে গরীব শুধু,
আহা ভিখারীর যেন কত ক্লেশ!
রাজা তো নয়ই সে
আসলে মানুষ মারার কল,
সাধু, সাবধান,
রাজার পারিষদরা নাকি ভয়ঙ্কর আরও
বন্ড নিয়ে খেলছে খেলা
যতসব বজ্জাতের দল।
দেশ টা নাকি বাপের ওদের!
মানুষরা সব উড়ে এসে জুড়ে বসা পাখি,
নাগরিকত্ব দেবে নাকি তাই
ভন্ড সাধুর সত্যি কত কেরামতি!
ভাঙরে আজ এই বজ্জাতির বাঁধন,
ওঠ, জাগো তৈরি হও
আবাল বৃদ্ধ
আর যত নব যৌবন।
এদেশ টা সুভাষের,
ক্ষুদিরাম দিয়েছে জীবন,
ভগৎ সিং কিংবা ছিল যত আরও বীর পুরুষ,
দিয়েছে প্রাণ, ঝরেছে রক্ত, ভিজেছে কাফন।
আমার মায়ের দেহের আর কত রক্তে ভিজবে মাটি,
যৌবন, তৈরি হও
হাতে নিয়ে বিরসা, সিধু কিংবা টিপুর মতো
হাজার বুকের ছাতি।