কবিতা মা
কবি আব্দুল আহাদ আবিদ
সময় ২৩ই মে,২০২৩
উৎসর্গ মা
লিখার স্থান চকবাজার, চট্টগ্রাম।
কবিতার বিষয় মৃত্যু
Review This Poem

কোনো এক ভোরে
ছড়িয়ে গেলো,
এক নিষ্ঠুর প্রতিধ্বনি।
আমি নির্বাক শুধু তাকিয়ে,
ঐ দূর আকাশে।
আমি হাঁটছি নিয়ে কাঁধে,
তোমারই শেষ স্মৃতি।
সে যেন এক নির্মম গন্তব্য
জ্যোতি হীন কিছু গতি।
তোমায় নামিয়ে দিলাম
এক ঘরে,
যাতে অন্ধকারের সৃষ্টি।
শেষ বিদায় দিলাম তোমায়,
সাথে বোবা চোখের বৃষ্টি।
তুমি নেই, আর নেই, জেগে নেই
আমার ধরণী।
তুমি নেই, জেগে নেই, আর নেই
আমার জননী।
মা………….

guest
0 Comments
Newest
Oldest Most Voted