কবিতা পঞ্চাশের গুলতানি
কবি মল্লিকা রায়
সময় ৭ মিনিট রাত্রি ৭ টা
উৎসর্গ সমস্ত পাঠককে
লিখার স্থান বাসভবনে
সম্পৃক্ততা জীবনমুখী
কবিতার বিষয় অন্যান্য, জীবনমুখী, সমসাময়িক
Review This Poem

দেখেছি রঙ ধরা রুপোলি সিঁথির দুপাশ
ঢেকেঢুকে রাখি কোনমতে, দেখলে দেখুক
যদি বলে তিনকাল হল —— ,
যেন পোকা পরে মুখে ! আয়না বলেছে
নেচে গেয়ে উঠলেই তাজা
যত পারো সবটা তাকাও, কাছাকাছি আরো
আমি ওর ঘ্রাণ নিতে পারি,
নিন্দে মন্দ হোক যত, তাই বলে হাবুডুবু মনটা খোয়াবো ?
চোখ বুঁজে তাজা সু পুরুষ ফ্রান্সিস ঘ্রাণে
সবটাই জানো অনিকেত, কিছুটা আরও এর পরে
তপ্ত জমিন ক্ষীর নদী মোহনার জোন
জ্বলে পুড়ে লুট হয়ে যাবে,কিছুটা এগোলে আরো —

গুবরে পোকারা চিরকালই বিদঘুটে
কামড়ায় ঘাড়ে কাঁধে , হুল ভেঙে যেন মরে চিরতরে

ছোঁয়াব না তাই বলে নিটোল চিবুক অনিকেত ———-

guest
0 Comments
Newest
Oldest Most Voted