কবিতা জল থেকে তুলে নাও পাপ
কবি মল্লিকা রায়
সময় ৭ মিনিট রাত্রি ৭ টা
উৎসর্গ সমস্ত পাঠককে
লিখার স্থান বাসভবনে
কবিতার বিষয় জীবনমুখী, বিরহ
Review This Poem

জল থেকে তুলে নাও এবার আমায়,শুদ্ধ হব
স্খলিত জলে আর পূজ্যার্ঘ নেই
অজেয় সংক্রমণে এখানেও ঢেকে যায় সূর্যোদয়
মহামারীর ইশারায় নেমে যায় একে একে
বিন্দু,বিসর্গ সব, শব্দভূখ নি:শব্দের গোগ্রাসে
তলিয়ে চলে মাটি,জল,স্থল।
নিরাপত্তা দাও পানিগ্রাহি বেষ্টনীর মত
কাছে এস অরিন্দম পরিত্রাণী সংখ্যালব্ধ হয়ে
এ আকাশ,এ অরণ্য,এ ভূ ভাগ
বিদীর্ণ শয্যায় আজ, জল থেকে তুলে নাও আমায়
শুচিস্নগ্ধ পূজা গন্ধে ধুয়ে দাও পাপ
উচ্চারিত হোক সবটুক ধূনোর আঁতর, ধূপগন্ধ
পূজার জৌলুস, সযত্নে সাজানো
নৈবেদ্য বাটা আর নিবেদন।
এ সান্ধ্য নিবিড় হোক পূণ্যবতী ধূপে,প্রতি ঘ্রাণ,
প্রতি দাহ্যসুখ , জ্বলে যাক নিষ্ঠা বেদীতে
ভেসে যাক প্রতিমূর্তি রমণীরা নিষ্ঠাবান জলে
এস অরিন্দম জল থেকে তুলে নাও
প্রথাগত অমঙ্গল,শোক,তাপ সংস্কার সব

guest
0 Comments
Newest
Oldest Most Voted