5/5 - (1 vote)

আমি পাহাড় ভালোবাসি অন্ধের মতো
আর তাই আমি পাহাড় নিয়ে কবিতা প্রবন্ধ গল্প উপন্যাস লিখতে চাই
প্রচুর… প্রচুর পরিমাণে লিখতে চাই
পাতার পর পাতা লিখতে চাই…
খাতার পর খাতা শেষ হয়ে যাবে…
যত পাতা আমি লিখব আজ পর্যন্ত সারা বিশ্বে কেউ লেখেনি তত পাতা আগে
দুনিয়ার সব পুস্তকের দোকান হাঁপিয়ে উঠবে আমায় খাতা সরবরাহ করতে করতে…
তারপর একদিন সব খাতা একটার উপর আর একটা এইভাবে জড়ো করে করে করে করে…
হিমালয়ের থেকেও বেশি উঁচু একটা পাহাড় বানিয়ে ফেলবো
ভালোবাসার এটাই তো সব থেকে বড় প্রতিদান
তাই না
পাহাড় ভালোবেসে আমিও এক পাহাড়ের জন্ম দেবো।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
৩/৩/২০২৪

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments