কবিতা সাড়ে তিন হাত
কবি তারাপ্রসাদ চট্টোপাধ্যায়
কাব্যগ্রন্থ তরঙ্গ
সময় 27 নভেম্বর, 2023, সকাল
লিখার স্থান শান্তিনিকেতন, পশ্চিমবঙ্গ, ভারত।
সম্পৃক্ততা প্রবাস নিবাস
কবিতার বিষয় অন্যান্য, জীবনমুখী
3/5 - (1 vote)

যদি প্রবাসে নিবাস গড়ে তুলি
নিজের প্রয়োজনে।
সে নিবাস মোরে করিবে কি আপন
প্রবাসী আমি তাও জেনে।

দেশের টানে মাটির টানে
হৃদয় আকুল বাড়ির পানে,
ফেরার ইচ্ছা সদাই জাগে
ছাপিয়ে সকল প্রলোভনে।

দেশের উৎসব দেশের পূজা
দেশের আনন্দ দেশের ধ্বজা,
গৃহমুখী ভালোবাসা বিন্দু বিন্দু
পার হতে চায় মহাসিন্ধু।

নিদ্রা যাপনে নিশীথ স্বপনে
দেখি সাগর মাতিছে তরঙ্গায়নে।
দেশ মোর কাছে হয়েছে বিদেশ
ভিন্ন সংস্কৃতিতে করেছি প্রবেশ।

রয়েছে অর্থ রয়েছে সম্পদ
কোথাও রয়েছে ভাষার বিপদ।
আমারে ভাবে দ্বিতীয় শ্রেণি
যতই আমি হই সে গুণী।

তবু পড়ে আছি কেন এই আমি
শেষে প্রয়োজন কেবলমাত্র সাড়ে তিন হাত জমি!!

guest
0 Comments
Newest
Oldest Most Voted