কবিতা চাঁদ ভ্রমণ
কবি নজরুল ইসলাম খান
সময় আগস্ট , ২০২৩, সকাল
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় আশা, প্রকৃতি, বাংলাদেশ
Review This Poem

চাঁদ ভ্রমণ
————–
—নজরুল ইসলাম খান

মাগো, সবাই চাঁদে যাচ্ছে ,
আমি একবার যাবো ।
চাঁদে বসে সকালবেলার
চা -নাস্তাটা খাবো ।
চাঁদের বুড়ী চরকা কাটে,
দেখে আসব তাকে।
নিয়ে আসব সাথে করে,
যদি রাজি থাকে ।

যেও, আগে লেখাপড়া
শিখে যোগ্য হও ।
চাঁদের সাথে ঘুরে এসো
মঙ্গলগ্রহটাও।

২৬/০৮/২০২৩
টুটপাড়া , খুলনা

guest
0 Comments
Newest
Oldest Most Voted