কবিতা বিশ্ব ভ্রমন
কবি নজরুল ইসলাম খান
সময় সেপ্টেম্বর , ২০২৩ সকাল
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় আশা, জীবনমুখী, বাংলাদেশ
Review This Poem

বিশ্ব ভ্রমন
————–
–নজরুল ইসলাম খান

পৃথিবীর খুব দূরে,
আকাশের বুক জুড়ে,
যেখানে চলছে সব
নক্ষত্ররা ঘুরে ।

উড়ে যেতে মন চায়,
দূর ঐ নীলিমায়,
ভেসে ভেসে হাওয়ায়
যতদূরে চোখ যায় ।

মেঘের আস্তানায়,
পরিপাটি বিছানায় ,
লাল- নীল মেঘপরী
নিরিবিলি ঘুম যায়।

যেখানে তারকাগুলি ,
আলো দেয় দ্বার খুলি,
যেতে চাই সেই খানে
পৃথিবীর মায়া ভুলি ।

যেখানেতে সূর্যটা,
বিলি করে উষ্ণতা,
সেখানে দেখতে চাই
আলোকের গুচ্ছটা ,

মনে আছে শুধু ভয়,
মা যদি না রাজি হয়,
যদি ভাবে অত দূরে
কী করে সে পাবে জয় ?

তবু ভাবি একদিন,
আসবে যে সেইদিন ,
লেখাপড়া শিখে হব
শক্তিমান-স্বাধীন ।

দ্রুত গতি যান চড়ে,
বিশ্ব ভ্রমণ করে,
ফিরব বিজয়ী বেশে
আবার মায়ের ঘরে ।

০৩/০৯/২০২৩
টুটপাড়া , খুলনা

guest
0 Comments
Newest
Oldest Most Voted