কবিতা তুমি এলে
কবি নজরুল ইসলাম খান
সময় আগস্ট , ২০২৩, সকাল
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় আশা, জীবনমুখী, প্রেম

তুমি এলে
---------------
----নজরুল ইসলাম খান

কী করা যায় সেই ভাবনায়
যাচ্ছিলাম যে ঘেমে ।
তুমি এলে সব ভাবনা
হঠাৎ গেল থেমে।
চারিদিকে বয়ে গেল
দখিনা সুবাতাস।
এক পশলা বৃষ্টি নামার
পেলাম যেন আভাস ।
মনের ঘরের বন্ধ দূয়ার
গেল দ্রুত খুলে।
প্রবেশ করলে তুমি সেথায়
সব অভিমান ভুলে।
আমার ভূবন উঠল জেগে
প্রাণের স্পন্দনে ।
সাথে আমার জায়গা হল
তোমার কঠিন মনে।
২৮/০৮/২০২৩
টুটপাড়া , খুলনা

guest
0 Comments
Newest
Oldest Most Voted