কবিতা মেয়ের বায়না
কবি নজরুল ইসলাম খান
কাব্যগ্রন্থ কবিতা মঞ্জরী
সময় অক্টোবর ২০২১, সকাল
উৎসর্গ মেহরিন
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় অন্যান্য, জীবনমুখী, বিরহ
Review This Poem

মেয়ের বায়না
——————–
————–নজরুল ইসলাম
আমার ছোট মেয়েটি
ধরে শুধু বায়না।
এটা সেটা না পেলে
খেতে কিছু চায় না ।
লাল রঙের জামা চাই ,
নীল টিপ আর ব্যান্ড চাই ,
মেলা থেকে কেনা চাই ,
চিরুনী আর আয়না ।
হাট থেকে কিনে দাও
যত আছে খেলনা ,
মাঠ থেকে এনে দাও
কাকাতুয়া ময়না ।
এছাড়া মন তার
খুশী যেন হয় না।
রংধনুর রং দিয়ে
ছবি সে আঁকবে,
চাঁদটাকে ফালি করে
টেবিলে রাখবে ।
মন তার বেশি ভার,
লাগে না ভালো আর,
বলে বলে কেন সে
এগুলো পায়না ।
মা তাকে বকে রোজ ,
আমাকে ও দেয় ডোজ ,
আশকারা পেয়ে না কি
কাছে তার যায় না ।
একদিন রাগ করে
কোন কিছু নেয় না ,
নাম ধরে ডাকলেও
সাড়া তবু দেয় না।
বায়না সে না ধরলে ,
দুষ্টুমী না করলে ,
চোখ ফেটে জল আসে ,
প্রাণে আর সয় না ।

২৫/১০/২০২১
টুটপাড়া, খুলনা

guest
0 Comments
Newest
Oldest Most Voted