| কবিতা | বিদায় |
| কবি | নজরুল ইসলাম খান |
| কাব্যগ্রন্থ | কবিতা মঞ্জরী |
| সময় | অক্টোবর ২০২১, সকাল |
| উৎসর্গ | জায়ানা |
| লিখার স্থান | টুটপাড়া, খুলনা |
| কবিতার বিষয় | অন্যান্য, বিরহ, সমসাময়িক |
বিদায়
------------
-----নজরুল ইসলাম খান
বিদায় সে তো বড় বেদনার,
বিচ্ছেদ হয় বন্ধু স্বজন ।
চলতে চলতে একসাথে
হঠাৎ ঘটে ছন্দ পতন।
ছেড়ে দিয়ে সব অধিকার,
ধীর পদে চলে যায় ।
চলে যায় তবু রহিল কি কিছু ?
বারে বারে ফিরে চায় ।
পিছনে শুধু করে ধুধু,
স্মৃতি গুলো একসাথে ।
চেনা মুখ গুলো হয় অচেনা ,
ঝরা ফুল যেন প্রাতে।
বিদায় দেয়া, বিদায় নেয়া,
বড়ই কষ্টকর,
এমন বিদায় কেন আসে হায়!
জীবনে পরস্পর ।
০৯/১০/২০২১
টুটপাড়া, খুলনা