| কবিতা | দুষ্টুমি |
| কবি | নজরুল ইসলাম খান |
| কাব্যগ্রন্থ | সোনামণির ছড়া |
| সময় | আগস্ট ২০২২, বিকাল |
| উৎসর্গ | জায়ানা |
| লিখার স্থান | টুটপাড়া, খুলনা |
| কবিতার বিষয় | অন্যান্য, জীবনমুখী, রূপক |
দুষ্টুমি
———
—–নজরুল ইসলাম খান
শোনরে খোকা, এখন থেকে
দুষ্টুমি আর নয় ।
–কেন মা গো দুষ্টুমিতে
কী বা এমন হয় ?
দুষ্টুমিতে মায়ের মাথার
চুল যে পেকে যায় ।
–এবার বুঝছি নানীর চুল সব
পাকা কেন হায়!
১২/০৮/২০২২
টুটপাড়া, খুলনা