কবিতা ঝড় এলে
কবি নজরুল ইসলাম খান
সময় সেপ্টেম্বর ২০২২, রাত
উৎসর্গ জায়ানা
লিখার স্থান টুটপাড়া, খুলনা
কবিতার বিষয় অন্যান্য, প্রকৃতি, সমসাময়িক
Review This Poem

ঝড় এলে
—————–
——নজরুল ইসলাম খান

কোলা বিলে বক পড়ে ,
করে টপাটপ ।
পুটিমাছ ধরে ধরে
খায় গপাগপ ।
উড়ে যায় কাকপক্ষী ,
ঘুরে যায় বন ।
পুব দিকে বায়ু বয়,
করে শনশন ।
ঝড় এলে ডাল ভাংগে ,
মটমট করে ।
কাকপক্ষী পড়ে যায়
পটাপট ঝড়ে ।
শিশুরা আম কুড়ায়,
দিয়ে দৌড় ঝাপ ।
বাজ পড়লে ভয়ে তে
করে বাপবাপ ।

২৮/০৯/২০২২

guest
0 Comments
Newest
Oldest Most Voted