| কবিতা | বুলবুলির ছা |
| কবি | নজরুল ইসলাম খান |
| সময় | জুলাই ২০২৩ সকাল |
| উৎসর্গ | জায়ানা |
| লিখার স্থান | টুটপাড়া, খুলনা |
| কবিতার বিষয় | অন্যান্য, প্রকৃতি |
বুলবুলির ছা
—————–
—-নজরুল ইসলাম খান
পাতার ঘরে বসত করে ,
বুলবুলির ছা।
ক্ষিদে পেলে চিচি করে
ডাকে মা মা।
মা পাখি যায় খাবার আনতে
তেপান্তরের গাঁ ।
কাকের দলে সমস্বরে
করে কা কা ।
ছোট খুকি কাক তাড়াতে
বলে, যা যা ।
কুকুর বাচ্চা- বিড়াল ছানা
হাসে হা হা ।
২৫/০৭/২০২৩
টুটপাড়া, খুলনা