কবিতা ভালোবাসার কিছু কথা
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
কবিতার বিষয় জীবনমুখী, প্রেম
Review This Poem

ইচ্ছে থাকলেই কাউকে ভালোবাসা যায়না।
ভালোবাসতে হলে-
একটা হৃদয় চাই,
অন্তরের শুদ্ধতা চাই,
কোমলতা চাই।

ভালোবাসা অতি পবিত্র।
যাদের মন খাঁটি নয়,
আছে স্বার্থপরতা মনোভাব,
তারা ভালোবাসতে পারে না।

ভালোবাসতে হলে-
ত্যাগী হতে হয়,
মানবিক হতে হয়,
উদার হতে হয়,
করুণার সাগর হতে হয়।

বিশুদ্ধতার অপর নাম ভালোবাসা।
জটিল কুটিল হৃদয় নিয়ে ভালোবাসা যায় না।
ভালোবাসতে হলে-
হৃদয়কে বড়ো করতে হয়,
ক্ষমাশীল হতে হয়।

অহংকারের কারণে যেমন ভালোবাসা যায়না
তোমন ভালোবাসতে হলে প্রচুর অর্থেরও প্রয়োজন হয়না।
ভালোবাসা শুরু হয় নিজের প্রতি ভালোবাসা থেকে।

ভালোবাসার মাধ্যমেই ঈশ্বর লাভ সম্ভব।
ঈশ্বরের যেমন কোনো আকার নেই রূপ নেই-
ভালোবাসাও তেমনই।
ঈশ্বর সম্পর্কে ব্যাখ্যা যেমন অর্থহীন
তেমন ভালোবাসা কী, কোথায় এর উৎপত্তি
এসবের আলোচনাও ভিত্তিহীন।

যারা ভালোবাসতে পারে না
ঈশ্বর তাদের কাছে থাকেন না
কারণ, ঈশ্বরের অপর নাম ভালোবাসা।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৭ই মে,২০২৩, বিকাল, বারুইপুর

guest
0 Comments
Newest
Oldest Most Voted