কবিতা তোমার পায়ের নূপুর হবো
কবি অর্ঘ্যদীপ চক্রবর্তী
কবিতার বিষয় প্রেম
4/5 - (1 vote)

তোমার পায়ের নূপুর হবো
দুলবো পায়ে দিবস যামী।
তোমার চলায় তুলব ধ্বনি
ঝিনিকঝিনি ঝিনিকঝিনি ঝুমঝুম।

আমায় রাখবে যখন তোমার পায়ে
পাবো পরশ ও কোমল পায়ের।
পড়বে যখন আলতা পায়ে
থাকবো মেখে তারই সাথে।

যখন চলবে তুমি
তোমার পায়ের ধুলোয় ভরবে আমার দেহ,
কখনও লাগবে তাতে কাঁটা,
তবুও থাকবে না কোনো দুঃখ-
এই জেনে যে, রয়েছি তোমার পায়ে।

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৫ই মে,২০২৩,রাত, বারুইপুর

guest
0 Comments
Newest
Oldest Most Voted