কবিতা চলো সময়ের তালে
কবি সামিয়া আক্তার
Review This Poem

যে কটা দিন আছো—ভবে
মিলে-মিশে থাকো—সবে
হিংসা বিদ্বেষ—ভুলে,
মনের আঁধার দূরে—করে
আলো জ্বেলে মনের—ঘরে
গাও গান মন—খুলে।
➖>
ছোট্ট জীবন পুণ্য—করে
পাপকে রেখে দূরে—সরে
কর্ম করে—যাবে,
আসে যদি বাধা—বিপদ
থমকে না যাও দেখে—আপদ
সফলতা—পাবে।
➖>
আশার প্রদীপ মনে—জ্বেলে
দুখের সাথে লড়বে—খেলে
ভাবনা কেন—মিছে?
আঁধার ঘনায় আলোর—শেষে
চলবে তুমি অট্ট—হেসে
কেউ রবে না—পিছে।
➖>
দ্বিধা-দ্বন্দ্বে নাইবা—ভুগে
বাঁচবে তুমি নতুন—যুগে
দুঃখ ভুলে—সুখে,
কেউবা নাহি থাকে—পাশে
বিপদ কালে নাইবা—আশে
একাই লড়ো—দুখে।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted