| কবিতা | বন্দী জীবন |
| কবি | সামিয়া আক্তার |
| কবিতার বিষয় | জীবনমুখী |
দেহ বন্দী খাঁচার ভেতর
মন টা বন্দী নয়----
বিশ্বাস বন্দী ভালোবাসায়
নাহি ভাঙ্গার ভয়----।
➖>
সুখটা বন্দী দুঃখ মাঝে
জীবন বন্দী তাই ----
চাওয়া বন্দী পাওয়ায় নাকি
হিসাব গরমিল ভাই----।
➖>
সাগর বন্দী জলের ধারায়
বিশালতার শেষ নাই----
পাহাড় বন্দী সবুজ ছায়ায়
চোখ জুড়িয়ে পাই----।
➖>
জোছনা বন্দী চাঁদের মায়ায়
মনকে বলে আয়----
প্রেমের মাঝে কষ্ট জেনে
ওই পথে সব যায়----।
➖>
মায়ায় বন্দী জীবন যুদ্ধ
আপন পরে ঠাঁই----
দুঃখ-কষ্টের বেলায় চড়ে
সুখের নাগাল চাই----।।