কবিতা অনন্য নজরুল
কবি সামিয়া আক্তার
সময় ফেব্রুয়ারী ২০২৩,রাত ৮.৩৬মি.
লিখার স্থান নোয়াখালী
কবিতার বিষয় অন্যান্য

ধর্মের বড়াই করোনি কখনো,
কর্মতে তাই হয়েছো মহান।

অবিচার পরাধীনতার বিরুদ্ধে ছিলে সোচ্চার,
তাই পেয়েছো বিদ্রোহী কবির স্থান।

কবিতা উপন্যাস প্রবন্ধ নাটক ছোটগল্প,
রেখেছো সবখানে প্রতিভার স্বাক্ষর।

গজল খেয়াল ও রাগপ্রধান গান রচনা,
তোমাকে নিয়ে গেছে খ্যাতির চূড়ায়।

আরবি-ফার্সি শব্দের সার্থক ব্যবহার,
তােমার কবিতাকে করেছে বিশিষ্টতা দান।

বাংলা সাহিত্য জগতে তোমার আবির্ভাব,
এক নতুন দিগন্তের উন্মোচন করে।

স্বাধীন বাংলাদেশের জাতীয় কবির সম্মান,
তোমাকে করেছে আরও মহান।

অগ্নি-বীণা বিষের-বাঁশি মৃত্যু-ক্ষুধা
কুহেলিকা আরও অজস্র নাম,
তোমাকে রাখবে মনে চিরকাল।

তুমি যে অনন্য কাজী নজরুল,
রেখে গিয়েছো তা কর্মে প্রমাণ।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments