কবিতা অন্যরকম
কবি শুভ দাস
কাব্যগ্রন্থ লক্ষ্মীছাড়া
উৎসর্গ সূর্যমুখীকে দিলাম
লিখার স্থান ছোট্ট শহর হেলেঞ্চা
সম্পৃক্ততা প্রেম
কবিতার বিষয় রূপক
Review This Poem

সব পেলাম
সবই হোলাম।
কেবলমাত্র পেলাম না
তাঁর অবহেলা!

শীতের এক গভীর রাতে ঘুম ভাঙিয়ে তাকে
জিজ্ঞাস করলাম…
কখনো অসহ্য মনে হয়নি আমাকে?
প্রশ্নের উত্তরে প্রশ্নই এলো যেন প্রতিধ্বনি হয়ে।
কেনো এমন হবে?
এক মুহূর্তের জন্যও নয়!
স্পষ্ট উত্তর এলো…’না’!

আমি সব হতে পারলাম,
কেবল পারলাম না তার কাছে
অসহ্যকর হতে!
এ-ই বা কম দুঃখের নাকি!

guest
0 Comments
Newest
Oldest Most Voted