| কবিতা | অষ্টপ্রহর |
| কবি | আবরার নূহান |
| সময় | সেপ্টেম্বর ০১, ২০২১ |
| কবিতার বিষয় | প্রেম, বিরহ, রূপক |
অষ্টপ্রহর তোমার কষ্টে
নষ্ট হই রোজ
কেউ জানেনা বুকের মাঝে
রক্তক্ষরণে প্রবল স্রোত
হৃৎপিণ্ডে ঝড় তোলে রোজ
লন্ডবন্ড মনের কূল
তবু মিথ্যে হাসি রোজ
এক জীবন কেটে যাবে অবলীলায়
কষ্ট পেয়ে রোজ
হায় এক জীবনের দুর্ভাগ্য মোর
মনের ভুলে চেয়েছি তোমায়