কবিতা প্রিয়তমা
কবি আবরার নূহান
সময় এপ্রিল ২৯, ২০২১
কবিতার বিষয় প্রেম, বিরহ, রূপক

১।

প্রিয়তমা,
তোমারে হয়নি দেখা
দেখার মত
বলিনি কথা সঙ্গোপনে।

২।

প্রশ্ন করিনি নিজেকে ছাড়া
অন্যকাউরে ভালোবাসার হেতু
পাইনি কোন উত্তর
জেনেছি শুধু দূরত্ব
তবুও ভালোবাসা বেড়েছে রোজ

তোমারে না দেখেই
ভালোবেসেছি অষ্টপ্রহর

৪।

প্রিয়তমা
বাতাস আর পাখিদের
প্রশ্ন করে জেনেছি
বেঁচে থাকা তুমি।

৫।

যত দূরেই যাই
তুমি আছো লতিফায়
তোমার জন্য বাঁচা
বিহনে তোমার মরে যাওয়া রোজ।

প্রিয়তমা
আমি
পাখি আর বাতাসের
কানে কানে বলে দিয়েছি
তোমারে ভালোবেসে মরেছি রোজ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted