কবিতা আমি দেখে যেতে চাই
কবি শুভ দাস
কাব্যগ্রন্থ লক্ষ্মীছাড়া
সময় জানুয়ারি,২০২২ ইং
উৎসর্গ নীলচিঠি
লিখার স্থান বনগাঁ
সম্পৃক্ততা তৃষ্ণা,প্রেম,অপেক্ষা,আক্ষেপ
4/5 - (2 votes)

আমি দেখে যেতে চাই,
দেখে যেতে চাই,আমি।

তারে সহ্য করার ক্ষমতা
আর কে এমন রাখে!
যারে আমিই পাইনি
আমার কোনো মুমূর্ষ অবসাদে।

আমি শুনে যেতে চাই,
শুনে যেতে চাই,আমি।
তোমার প্রেমে খিদেয় কে ঠিক
আমার মতো শব্দ বিহীন কাঁদে!

তবু বেসেছি…বেসে গেছি
আর ভেসে গেছি,সে গভীর রাতে।
যারে কখনো পাইনি আমি
আমার কোনো জরাজীর্ণ অনুভূতির সাথে!

দেখে যেতে চাই
আমি, দেখে যেতে চাই;
আমারে সে প্রভাতে চেয়ে।
কে চলে গেছে
আমারে না দেখতে পেয়ে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted