| কবিতা | মালিক এবং শ্রমিক |
| কবি | সুব্রত মিত্র |
| সময় | ১১ই ফেব্রুয়ারী |
| উৎসর্গ | শ্রমজীবী মানুষের কথা |
| লিখার স্থান | কলকাতা, ঢাকুরিয়া, যোধপুর পার্ক |
| সম্পৃক্ততা | শ্রমজীবী মানুষের দৈনন্দিন চিত্র |
মালিক এবং শ্রমিক
সুব্রত মিত্র
যাচ্ছ কেন তুমি রেগে তা আমি জানি
কাজ করে চাইলে পয়সা ভাবছো আমি করছি বেইমানি
এইতো হলো চরিত্র তোমার, হে; মালিক পক্ষ
বুঝি সব চালাকি;করছি তোমায় লক্ষ্য
চাকর দেখলে ফকির সাজো বউকে দেখলেই রাজা
তোমার পাল্লায় পড়ে আমার ভাগ্য হলো ভাজা।
লাগলে আমায় কভু তোমার কভু কাজে
হঠাৎ করেই আমার বন্ধু হও মাঝে মাঝে সুবিধাবাদী জীবন তোমার;
ছলচাতুরি করো সকাল সাঁজে
হলে আমি তোমার মত মরতাম ভয়ে ও লাজে।