| কবিতা | মহান একুশ |
| কবি | আহমেত কামাল |
| সময় | ২১ ফেব্রুয়ারি '২০২২ |
| উৎসর্গ | সকল ভাষা শহিদদের |
| লিখার স্থান | ধর্মপুর, কুমিল্লা |
মহান একুশ
আহমেত কামাল
আজ বৃষ্টি নামার কথা ছিলো
তবে,বৃষ্টি নেই
ফোঁটা ফোঁটা চিৎকার ঝরছে,,,
আকাশ হতে।
আয়নায়
মুছে যাওয়া মুখ, গান হয়ে বাজে কোথাও। কোথাও
পাখিরা উড়ে যাচ্ছে,,,
পাখায় পাখায় ফেব্রুয়ারি মেখে।
আমার তো এই ৭০- এ, এসে শুয়ে থাকার কথা নয়!
ওরা কী
এসেছে
রুনি
জুনি
সেফালী?
আজ ২১ শে ফেব্রুয়ারি
আকাশ হতে
ফোঁটা ফোঁটা রক্ত ঝরছে,,,বুক ফেঁটে।