কবিতা রোদের আত্মসমর্পণ
কবি আহমেত কামাল
সময় ১২ই ফেব্রুয়ারি '২০২২
লিখার স্থান ধর্মপুর,কুমিল্লা
Review This Poem

রোদের অাত্মসমর্পণ
আহমেত কামাল

ঘুমভাঙা সকাল অতোটা গোছাল থাকে না
যতোটা থাকে –
ঘুম।

প্রত্যেক সকালেরই নিজস্ব একটা অস্থিরতা আছে, অাছে
নানাবিধ হিসেব।

রোদ চুষে দিচ্ছে,,
বৃক্ষের মনখারাপ।

তবে, যে বৃক্ষের পাতা ঝরে না, তাকে আমি খেজুর
কিংবা
তালগাছ বলেই জানি।

রোদ তাল মেলাতে পারছে না, হাওয়ার সঙ্গে
হাওয়া নুয়ে পাতা নাড়ে
অাশ্বিনা ভঙিতে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted