কবিতা তুচ্ছ, তুচ্ছ এইসব
কবি শক্তি চট্টোপাধ্যায়
কাব্যগ্রন্থ পাড়ের কাঁথা মাটির বাড়ি
Review This Poem
তুচ্ছ এইসব–এই জানালা কপাট গোরস্থান
তুচ্ছ, তুচ্ছ এইসব, ভালোবাসা, ভালো-মন্দে বাসা
তুচ্ছ, তুচ্ছ, এইসব জানালা কপাট গোরস্থান…
 
তারপর, কে আছো মন্দিরে?
মন্দিরে ভিতে কি ফড়িং?
ভালোবাসা মানে এক হিম
অন্ধকার খুঁজে নিয়ে পুঁতে ফেলা অশ্লীল ডালিম
 
তারপর, কে আছো মন্দিরে?
আমি যাই ভিত্তি খুঁড়ে খুঁড়ে
আমি যাই ভিত্তি খুঁড়ে খুঁড়ে…
guest
0 Comments
Newest
Oldest Most Voted