| কবিতা | প্রেমের শহর |
| কবি | অভিজিৎ হালদার |
| কাব্যগ্রন্থ | কাগজের নৌকা |
| সময় | ০৪ই অক্টোবর ২০২১ |
| লিখার স্থান | মোবারকপুর ,ফতেপুর ,নদীয়া জেলা ,পশ্চিমবঙ্গ , ভারতবর্ষ |
| কবিতার বিষয় | প্রেম |
তোমার প্রেমের শহরে
আমার ভালোবাসার লাল গোলাপ
দিবারাত্রে প্রহর গোনে
তোমার অপেক্ষায়।
একদিন বৃষ্টি এসে শহরের পথে
ভেজা ভেজা বাড়িঘর গাছপালা
চোখের পাতা হতে যেন মনে হয়
কালো পাহাড়ের কাজল ঝরছে
তোমার দুটি চোখ দিয়ে।
সহসা আমি চেতনায় আপ্লুত
মেঘ-মদিনার যুগনে তোমারি হৃদয়ে
হয়েছি দিশেহারা আমি
নব প্রেমে নব দিগন্তে।
যুগ হতে যুগ বেড়ে উঠে
দেখেছি শুধু ঢের আলো
তোমারি প্রেমের বাতিঘরে।
তোমারি প্রেমের শহরে
হারিয়েছি আমি বারে বারে-
ঠিক তারপর যেনো তুমি এলে
একদিন দিয়েছিলে একপলক দেখা
তবুও আমার হৃদয় হতে তোমার হৃদয়ে
প্রেম জমে ভালোবাসার কাজল হয়ে।।