কবিতা আধুনিক-ফাঁদ
কবি অলোক নন্দন
সময় ১১ অক্টোবর, ২০২০
লিখার স্থান সিলেট
সম্পৃক্ততা আজকালকার চিন্তা বা বোধের যে ভাসাভাব যে টাকানুপাতে আধুনিক হচ্ছে না
Review This Poem

অজস্র ঘুম লেগে থাকে
সামাজিক দুই চোখে।

তোমার সব কল্পনা
-মৃত মানুষ আঁকে।

আমার সব শুন্যতা উড়ে
যাওয়ার আশায়।

তোমার দামী ভুষিদানায়
খাঁচাতেই সুখ পায়৷

দুই দেয়ালী পর্দা ঢেকে
ভালোবাসার ভাষায়।

বিক্রি হওয়া পণ্য জীবন
আজো ঘুড়ি কিনতে চায়৷

guest
0 Comments
Newest
Oldest Most Voted