বাংলা কবিতা, নরম কবিতা, কবি মলয় রায়চৌধুরী | কবিতা অঞ্চল
কবিতা নরম
কবি মলয় রায়চৌধুরী
কবিতার বিষয় রাজনৈতিক
Review This Poem
হে নরম তুমি চরম কঠিন কঠিনতম
হে নরম জীব-জগতের কী এক বিস্ময়
বিচলিত ঠোঁট খুলতে  উৎসাহ কেন দাও
মুঠোর আঙুলও মেলে ধরো হে নরম তুমি 
দেহ থেকে আচমকাই মেঝেতে ফেলে দাও
নরম মেলে ধরবে বলে হে নরম তুমি
চরম কঠিন কঠিনতম তুমি তবুও নরম
guest
0 Comments
Newest
Oldest Most Voted