কবিতা সঙ্গ ভ্রমণ
কবি আহাম্মেদ জিসান
উৎসর্গ Beautiful Pain
Review This Poem

চলছে বাস, যাচ্ছে সময়
পথে পথে নতুন কত রূপ, ভিন্ন ভিন্ন মানুষ
বাসের ভেতর ভিন্ন সব গল্প,
কেউ ঢাকা কেউ গাজিপুর
কেউবা ফেরিওয়ালা,
খারাপ রাস্তা, আহা ঝাকুনি
মাথা ব্যথা, মাথা ব্যথা।

তবু যার কথা ভেবে তিন ঘন্টার পথ হয় শেষ
আমি সে নারীর প্রেমে পড়েছি,
স্বপ্নে নয়, হাতে রেখে হাত পাড়ি দিব দিন রাত
জীবনের বাসে তারে যেন পাই পাশে,
নাই-বা পাই, তবুও যেন স্বপ্নে থাকে; হালকা ঘুমে
ঘোর হয়ে থাক, এই আঁকা-বাঁকা রাস্তা
নিমিষেই শেষ হয়ে যাক।

guest
0 Comments
Newest
Oldest Most Voted