কবিতা বিকৃত আকাঙ্ক্ষা
কবি আহাম্মেদ জিসান
Review This Poem

তোমার কাছে বেশি কিছুনা,
না অঢেল সম্পদ, না রূপ না বাসনা
শুধু চেয়েছিলাম সামান্য ভালোবাসা;
এতেই কৃপণতা? হায়! কি করবে ঐ ভালোবাসার?

যদি নাই থাকে বিশ্বাস, ছোট স্বপ্ন আর আশ্বাস?
কি করবে ঐ ভালোবাসার?

বেশি কিছুনা চাইনা!
দিন শেষে কপালে চুমু, জিজ্ঞাসা ভালো আছো রেণু?
সপ্তাহে একটি গোলাপ ; ঘাস ফুল হলেও মন্দ না
খুব বেশি না; বছরে একটা শাড়ি? হাতে ধরে একটু বাড়াবাড়ি
রাগ কমানোর চেষ্টা অথবা আমার প্রতি তৃষ্ণা!
এক জীবনে যদি ভালোবাসাই না থাকল,
থাকল একাকীত্বের সঙ্গ; যাও চলে যাও
থাকতে পারব এমনি।

কারণ থেকে যাওয়া কষ্টকর,
দূরে গেলে সহনীয় হয়ে যাবে।
ছোট স্বপ্ন আর থাকবেনা, থাকবেনা চাওয়া
তোমার অবহেলা; হেলায় যে জীবন গেল
সে অবহেলা সহ্য করতে পারেনা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted