| কবিতা | পাথরের জ্বালা |
| কবি | আহাম্মেদ জিসান |
| উৎসর্গ | Beautiful Pain |
বুকের ভেতর মস্ত বড় পাথর আছে জমা,
সরেও না, ভাঙেওনা বড্ড দেয় জ্বালা
দম বন্ধ লাগে, ভার হয়ে যায়; ওজন গেছে বেড়ে
কোন অস্ত্রে ভাঙবে পাথর ? খুব দিশেহারা!
আমার বুকে মস্ত বড় পাথর আছে জমা,
সে বাড়ছে, বেড়েই চলেছে সরছেনা; কি জ্বালা!
হাসি খেলাম, দুঃখ খেলাম , খেলাম অবহেলা
সরছেনা! যেন বড় হচ্ছে এখন শুধু ফেটে যাবার পালা।