| কবিতা | আমি নেই,আমি আছি |
| কবি | বিবেক সিং |
| সময় | ২০শে জুন, ২০২১ |
| লিখার স্থান | শ্রীরামপুর,হুগলী,পশ্চিমবঙ্গ,ভারত |
রেললাইনে ফেলে দিয়ে এলেম
অভিমানি মন
বইতে না পেরে সইতে পেরে
সে ওজন
হালকা আজ এতো উবে যাই যেন
থেকেও আমি কেন নেই
শীতের আমেজে আর কপালের ঘামে
তবু আমি আছি বটেই