| কবিতা | হেঁয়ালি “তুমি” |
| কবি | উজ্জ্বল মন্ডল |
| সময় | জুন, ২০২৫, সন্ধ্যা |
| লিখার স্থান | মালদা, পশ্চিমবঙ্গ |
| কবিতার বিষয় | প্রেম, রূপক |
কলিকাসম অম্বরবক্ষে তব গীতির সঞ্চার
উচ্চ নিনাদে তাড়িত গগনে স্বর্ণালী ঊষা,
স্বপ্নিল স্রোতে আশ্রিত স্মৃতির মখমল,
অনুরাগের আড়ঙ্গে করিলে পঙ্কিলকানন _
হে স্বরূপা অনন্যা তটিনী কোথা
পাইলে এতো ভরাপ্রাণ?
হে মৃন্ময়ী তব বিচ্ছুরণে শত খদ্যোত
ধরিয়াছে গোলাপরঞ্জিত মশাল!
উন্মেলিত নয়নে দেখিয়াছি
কেবা আঁকিয়াছে সোহাগের আলপনা
কুশলী হস্তে!
কেগো তুমি মনোহারিণী_
গীতবিণায় রচিত লয় না রাগিনী?
অদ্য অনুভূত হয় আনন্দের হেতু_
তোমারে জানাই কুর্নিশ অহরহ!