কবিতা অবয়বহীন ভাবনাগুলি
কবি উজ্জ্বল মন্ডল
সময় ডিসেম্বর ২০২৩, সন্ধ্যা
লিখার স্থান গাঙ্গুরিয়া, মালদা
কবিতার বিষয় জীবনমুখী

ভাবনাগুলো যেন ছুটন্ত রেলগাড়ী-
চলছে সবে সারি সারি,
দাঁড়াবার কথা নেই, খুবই তাড়া-
এ কেমন গাড়ী মস্তক ছাড়া।

ভাবনাগুলো যেন গুপ্তচোর
চুপি চুপি কাটছে আঁচড়,
বাহুহীন এ কেমন প্রাণী
পিছন হইতে দেয় হাতছানি।

ভাবনাগুলো যেন অন্ধ পথিক
আঁধারে ঘুরছে এদিক ওদিক,
হাতে লাঠি এ কেমন ছোকরা
পা নেই তবুও কেন খোঁড়া।

guest
0 Comments
Newest
Oldest Most Voted