আমার বার্বিটা এখন বিস্ট হতে চাইছে।কিছুটা ওয়েস্ট কিছুটা ইস্ট কিন্তু ঈশপের এই গপ্পোবাজকে আর পাওয়া যাবে না।আজ আমি বলব তুমি শুনবে, কাল সবাই বলবে আমি শুনবো!সম্পূর্ণ

অমূল্য অলঙ্কার আর বিশাল ধন-সম্পদে
অধিকারী এখন তিনি।
অবশেষে সিন্দাবাদ তার নিজের দেশে
জন্মভূমিতে।
আনন্দের বন‍্যায় কেঁপে উঠে বাতাস-আকাশ
আরব‍্য রজনীর ভারে নুয়ে পড়ে বিশ্ব
ভীতু মানুষেরা যদিও বরাবর সমালোচনায়।

তারপরও সিন্দাবাদদের যাত্রা থেমে থাকেনি আজো।
অজস্র সিন্দাবাদ স্বয়ং লালন করছি আমি।
তেমনি আরব‍্য রজনী আজো জীবন্ত।সম্পূর্ণ

উৎকট গন্ধ, বিদ্রুপ হাসি সব আমার আপন
আহা কত, কত দূরে ভাল মানুষের জীবন।
হামেশাই রোদ আসে, বৃষ্টি আসে
করুণা আসে, পয়সাও আসে
কেবল আসে না বন্ধু, পরিবার, স্বজন
তারপর এলো মৃত্যু, নাকি এই জীবন।
সম্পূর্ণ

হে অষ্টাদশী, হতাশায় সাঁতারের অভিজ্ঞতা
তোমার চেয়ে ঢের বেশি আমার
যেহেতু প্রফেট নই সাবধান করার দায় আমার নেই
তবু জেনো, যে কবিরা রাস্তায় থাকে না কোনোদিন
অথচ রাস্তা রাস্তা রাস্তা বলে মগজে ঢুকছে তোমার প্রতিনিয়ত। সে রাস্তা প্রকৃতার্থে স্রেফ বিছানার দিকে যায়
কবিতা ফোটে না তার মাটিতে, ফোটেনি কোনোদিন।
সম্পূর্ণ