কবিতা চিরকাল ঘুমায় এবার
কবি জহুরুল ইসলাম
কবিতার বিষয় রূপক
Review This Poem

ঝলমলে রৌদ্রের অন্ধকারে,
পথের কিনারে,
জলে
ছেঁড়া ফুল পড়ে থাকে অশ্বত্থের তলে।

এই পথে পথিকের
আনাগোনা ঢের।
তবু চুপিসারে ফেলে
অন্ধকারে গিয়েছে যে চলে।

তরাসে বাতাসে
বুক তার হিম হয়ে আসে।
আঁখি দু’টি তার
চিরকাল ঘুমায় এবার।

আকাশের তারা
ঢালিতেছে আলোর ফোয়ারা।
তবু চোখে ঘুম,
বাহিরে কান্নার ধুম।

guest
0 Comments
Newest
Oldest Most Voted