| কবিতা | নদী ও নারীর গল্প |
| কবি | আজিজুল হক |
| সময় | ২৯/৭/২৩ |
| লিখার স্থান | কোচবিহার ,পশ্চিম বঙ্গ |
| কবিতার বিষয় | জীবনমুখী, প্রকৃতি, প্রেম, বিরহ, রূপক, সমসাময়িক, স্বাধীনতা |
নদী ও নারীর গল্প
©আজিজুল হক
আমি হয়তো উদাস দুপুরবেলা,
দাঁড়িয়ে থাকা দুঃখরাজি,
আমি হয়তো সোহাগ রাতি,
দুঃখে গড়া সাজের বাতি!
মিছিল সেজে রোজই হাটি!
হয়তো আমি চাতক পাখির আকুল কলতান!
হয়তো আমি প্রিয়ার উঁচাটন মন,
পাহাড় জুড়ে বসত আমার ,
নির্লিপ্ত আনমনা,
আকাশ শুধু তাকিয়ে দেখে দুঃখে গড়া পাথররাজি ,
কেমন যেন শুনশান!
আমি হয়তো মানুষ নই,
মানুষের মত অন্যকিছু,
সাগর জলে ভাসি!
আমি হয়তো কারও দুচোখের বিষ,
কিংবা কারও চোখের বালি
ইচ্ছে হলেই বাসে ভাল কিংবা ভাগ্যে জোটে অবহেলার ফুলঝুড়ি।
খানিকটা আমি দুঃখ চষি,
খানিক টা চোখের জল,
রেস্তোরার প্রেম ,
চাওমিন ,কাটলেট আর নারী !
কফি হাউসের নির্লিপ্ত সময়
তোমার চোখে চোখ রাখি!
কখনও আমি
ঝরাপাতার মতন ঝরে পরি ,
তোমার আনমনায়!
আবার বাঁচি ,
মাটি কামড়ে স্বপ্ন আঁকি!
ধূলিমাখা পথে তোমার পদচারণার শব্দ শুনি,
কারও হাতে রেখে হাত
তোমার পথ চলার
নুতন গল্প শুনি!
আমি হয়তো মস্ত নদী,
আঁকা বাঁকা পথের সঙ্গী-সাথী!
তোমার ভুলে যাওয়া
সব গল্প গুলো ভাসিয়ে নিয়ে চলি
এক অন্তহীন ছায়াপথ!
আমি হয়তো বড্ড একা ,
হয়তো আস্ত একটা পাহাড়,
চোখের জলে ঝরনার দুরন্ত ছটফট আমি,
পাথর ছুঁয়েও তোমায় ছুঁতে চাই অনবরত তবুও !
আমি হয়তো একা একটা বিষন্ন রাত!
কিংবা মাঝরাতের আতঙ্কের অভিশাপ !
সাক্ষী আমি তার !
আমি হয়তো
গহীন রাতের নিকষ অন্ধকার ,
আগলে রাখি সব অভিশাপ
দুজন হয়ে দুজনার!
নদী ও নারী যেমন একাকার হয়ে যায় প্রতিদিন,বারবার।
আমি হয়তো মেঘ রাজি ,
অনন্ত বৃষ্টি হয়ে ঝরি,
তোমাকে ছুঁয়ে নদীতেই ভাসি!
মিশে যাই তোমার অবহেলার পাহাড়ে ,
আমি অনন্ত ধারায় ঝড়ি!
হয়তো আমি ক্লান্তিহীন সৃষ্টি চাষা ,
ফসল বুনি মাঠে...
হয়তো আমি মানুষ নই,
পশুর মত বাঁচি,
ঝড়-বৃষ্টি, মাথায় নিয়ে জমিন জুড়ে চষি!
হয়তো আমি অঙ্কুরিত বীজ!
স্বাধীনতার বংশধর.....
স্মৃতির ভাঁজে- পড়ে থাকা
মুহূর্তকেই খুঁজি!
হয়তো আমি বাহারি মেঘ,
তোমার মনের ঈশান কোণে জমি,
ধরে নাও না কেন, এমন কিছু..
তোমার মন জুড়ে অবহেলাতেই আমি বাঁচি কিংবা মরি!
নদী ও নারীর অতল তলে
আমরা শুধু গড়ল শুষে যুদ্ধ মাঝে
একটা মানুষই খুঁজি!
©আজিজুল হক
২৯/৭/২৩