কবিতা দূরত্ব
কবি বোরহানুল ইসলাম লিটন
সময় ১৫ এপ্রিল, ২০২৩ইং।
লিখার স্থান পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
কবিতার বিষয় প্রেম, বিরহ, রূপক
Review This Poem

যে কোন পথেই হোক
দু’টি প্রাণ মুখোমুখি যাত্রা আরম্ভ করলে
হেরে যায় মাঝের বাড়ন্ত শক্তি!

প্রবাহ হারালে নদী চিরতরে
নিশ্চিত জাপটে ধরবে দু’তীর
একে অপরকে একদিন!

আকাশ ও ক্ষিতি যেভাবেই থাক
প্রকৃত দূরত্ব কিন্তু নাক ও নস্যির মতো!

কমলো না কেন তবে আমাদের ………….?

শুনেছি চিংড়ি মাছ নাকি
সামনের দিকে মুখটা রেখেই
লাফিয়ে বেড়ায় পিছনের দিকে, অনায়াসে,
মাথায় নিয়ে হৃদপিণ্ড!

guest
0 Comments
Newest
Oldest Most Voted